এক পর্যায়ে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন লিটন। তাকে সঙ্গ দেন তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।
৭৭তম ওভারে হাসানের বলে আউট হওয়ার আগে, ১২৬ রান করেন লিটন। তার বিদায়ের তিন বল পর শেষ ব্যাটসম্যান নাহিদ রানা আউট হলে ২৭৮ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।
এর আগে, ৭১ ওভারে ২৫৪ রানে ৮ উইকেট থাকা অবস্থায় টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। পাকিস্তানের বিপক্ষে এটি তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























