রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে ঈদের তারিখ ঘোষণা

মুসলিম দেশ আফগানিস্তানে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। ফলে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী মাসের সূচনায় ঈদুল আজহার তারিখও চূড়ান্ত করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম খামা প্রেসের বরাতে জানা যায়, শনিবার (১৬ মে) সন্ধ্যায় আফগানিস্তানজুড়ে চাঁদ দেখার জন্য পর্যবেক্ষণ চালানো হয়। তবে দেশটির কোনো স্থানেই জিলহজ মাসের নতুন চাঁদের দেখা মেলেনি।

এর ফলে রোববার (১৭ মে) আফগানিস্তানে জিলকদ মাসের ৩০তম দিন পূর্ণ হবে এবং সোমবার (১৮ মে) থেকে শুরু হবে জিলহজ মাস।

দেশটির সর্বোচ্চ আদালত জানিয়েছে, এবারের ঈদুল আজহা আগামী ২৭ মে (বুধবার) উদযাপিত হবে। একই সঙ্গে হজের গুরুত্বপূর্ণ দিন ‘আরাফাত দিবস’ পালন করা হবে ২৬ মে।

আফগানিস্তানে ইসলামিক উৎসবগুলোর তারিখ নির্ধারণে স্থানীয় চাঁদ দেখা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি প্রদেশে পৃথকভাবে চাঁদ পর্যবেক্ষণ করা হয় এবং তার ভিত্তিতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ফলে অনেক সময় প্রতিবেশী দেশগুলোর তুলনায় তারিখে পার্থক্য দেখা যায়।

প্রতি বছর ঈদের আগে দেশটিতে সরকারি ও ধর্মীয়ভাবে চাঁদ দেখার বিশেষ আয়োজন করা হয়। আলেম ও স্থানীয় কমিটির সদস্যরা একত্রিত হয়ে পর্যবেক্ষণের তথ্য যাচাই করেন, এরপরই চূড়ান্ত ঘোষণা আসে।

ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই দিনে সাধারণত বিশেষ নামাজ, পশু কোরবানি এবং পারিবারিক মিলনমেলার মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আফগানিস্তানে ঈদের তারিখ ঘোষণা

প্রকাশিত সময় : ০৬:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬