গোষ্ঠীটি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানায়, দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা এখন ৩ হাজার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 





















