মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ভোলায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- উপজেলার পুর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আকবর হোসেনের ১৬ মাস বয়সী ছেলে মো. তাকরিম, আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাদাতের ৪ বছর বয়সী ছেলে আজমাইন ও ভেলুমিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দুলালের ১৮ মাস বয়সী কন্যা তাসফিয়া।

মৃত তাকরিম, আজমাইন ও তাসফিয়ার স্বজনরা জানান, দুপুর ১২টা থেকে ২টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে শিশুরা বসতঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়।

পরে আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলোর সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। তবে এ ঘটনায় মৃত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৩৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬