প্রকাশিত সময় :
১০:৩৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
২
সলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সিনিয়র উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ও দৃঢ়প্রতিজ্ঞ জনগণের লোহমুষ্টি যুক্তরাষ্ট্রকে পিছু হটতে এবং আত্মসমর্পণে বাধ্য করবে।
সোমবার (১৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসির সাবেক এই প্রধান কমান্ডার মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রের অসংগতিপূর্ণ ও কাপুরুষোচিত আচরণের সমালোচনা করেন।
রেজাই লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “সামরিক হামলার সময়সীমা নির্ধারণ করেন, আবার নিজেই তা বাতিল করেন—শুধু ইরানের জনগণ ও কর্মকর্তাদের আত্মসমর্পণে বাধ্য করার বৃথা আশায়!”
তিনি আরও বলেন, “শক্তিশালী সশস্ত্র বাহিনী ও মহান ইরানি জাতির লৌহমুষ্টি তাদের পিছু হটতে এবং আত্মসমর্পণে বাধ্য করবে।”
রেজাইয়ের এই মন্তব্য আসে ট্রাম্পের সেই ঘোষণার পর, যেখানে তিনি সোমবার জানান যে, মঙ্গলবারের জন্য পরিকল্পিত ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা স্থগিত করা হয়েছে।
ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা তাকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, যাতে আলোচনা চালিয়ে যাওয়া যায়।