বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীতে ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী: বাফুফে সভাপতি

দুর্যোগ-দুর্ঘটনা কিংবা গার্মেন্টস শিল্পের জন্য নয়, আগামীতে ফুটবল খেলার মাধ্যমে বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

বুধবার (২০ মে) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি মাদরাসায় এতিম শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, দেশব্যাপী ফুটবল ছড়িয়ে দিতে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী চতুর্থ শ্রেণি থেকে শিশুদের জন্য চারটি খেলা বাধ্যতামূলক করা হবে, যার মধ্যে ফুটবলও অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরও বলেন, খুব দ্রুত সময়ের মধ্যেই জাতীয় দলের  কোচের সাথে চুক্তি সম্পন্ন করা হবে। ক্যাম্প শুরু হওয়ার আগেই নতুন কোচ দলের সঙ্গে যোগ দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

আগামীতে ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী: বাফুফে সভাপতি

প্রকাশিত সময় : ০৫:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬