বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু’, বিরোধী দলীয় নেতার ক্ষোভ প্রকাশ

স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার অভিযোগ করেছেন।

আজ বুধবার (২০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু! আর তা ঘটানো হয়েছে কেবল গতকালই।

তিনি আরও বলেন, বার্তা স্পষ্ট, বিচারের ওপর রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠা করা। অথচ এই সরকারই বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা ও শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা করেছিল।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, বিধিবাম! এই অপসংস্কৃতিকে ঘৃণা করি। এর পরিবর্তন একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ।

ডা. শফিকুর রহমানের এই পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে তিনি পোস্টে নির্দিষ্ট কোনো ঘটনা উল্লেখ করেননি।

1

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

‘স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু’, বিরোধী দলীয় নেতার ক্ষোভ প্রকাশ

প্রকাশিত সময় : ০৫:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬