বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে হটিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সাতে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ঐতিহাসিক হোয়াইটওয়াশের দুর্দান্ত পুরস্কার পেল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দুই ধাপ এগিয়ে ক্রিকেট ইতিহাসের প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে ৯ নম্বরে আটকে থাকা টাইগাররা এবার পেছনে ফেলে দিয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো বড় দলকে।

মিরপুর ও সিলেটে পাকিস্তানের বিপক্ষে টানা দুই টেস্টে দাপুটে ও দয়া-মায়াহীন জয় বাংলাদেশের রেটিং পয়েন্টে বিশাল ইতিবাচক প্রভাব ফেলেছে। সদ্য সমাপ্ত এই সিরিজ থেকে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ এক লাফে ১৫টি মূল্যবান রেটিং পয়েন্ট যোগ করেছে। ফলে বর্তমানে বাংলাদেশের মোট রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৭৮।

হোয়াইটওয়াশের চরম লজ্জায় বাংলাদেশের ঠিক বিপরীত দশা হয়েছে পাকিস্তানের। সিরিজ হেরে বাবর আজম-রিজওয়ানদের পাকিস্তান দল ৭ রেটিং পয়েন্ট হারিয়েছে। বর্তমানে ৭৫ রেটিং নিয়ে দুই ধাপ পিছিয়ে গেছে তারা। অন্যদিকে, ৬৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে আরও নিচে। তবে এই রদবদলের মাঝে এক ধাপ এগিয়ে ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের রাজত্ব এখনো ধরে রেখেছে ওয়ানডে ও টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৩১ রেটিং পয়েন্ট নিয়ে তারা রয়েছে সবার শীর্ষে। ১১৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। এরপরের স্থানগুলোতে যথাক্রমে রয়েছে ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আর মাত্র ১০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবার নিচে অবস্থান করছে জিম্বাবুয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হটিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সাতে বাংলাদেশ

প্রকাশিত সময় : ০৫:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬