বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ধর্ষ*ণের মতো জঘন্য অপরাধের বিচার হতে হবে দ্রুত, কঠোর এবং দৃষ্টান্তমূলক’

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই বর্বর ঘটনার বিচার দ্রুত ও দৃষ্টান্তমূলকভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ ক্রীড়াঙ্গনের তারকারাও।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। তারা বলেন, এমন নৃশংস অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব।

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ নিজের পেজে লিখেছেন, ‘ধর্ষ*ণের মতো জঘন্য অপরাধের বিচার হতে হবে দ্রুত, কঠোর এবং দৃষ্টান্তমূলক।’

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চেয়েছনে, ‘মিরপুরের পল্লবীতে নির্মমতার শিকার আট বছরের শিশু রামিসা ও এ ধরণের অন্যান্য সব ঘটনায় দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ধর্ষণ, নিপীড়ন ও সব ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের সবাইকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, সম্মান ও মানবিক পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। রামিসার মতো আর কোনো শিশুকে যেন এমন নির্মমতার শিকার হতে না হয়, সেই দায়িত্ব আমাদের সবার।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘ধর্ষ*ণের মতো জঘন্য অপরাধের বিচার হতে হবে দ্রুত, কঠোর এবং দৃষ্টান্তমূলক’

প্রকাশিত সময় : ০৯:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬