শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের অসুস্থতায় মাকে নিয়ে যা বললেন পরীমনি

দুই সন্তান নিয়ে দারুণভাবে কেটে যাচ্ছে পরীমনির দিন। সেই স্মৃতি মাঝে মাঝে সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন নায়িকা। এবার ছেলের অসুস্থতার কথা জানিয়ে নিজের মায়ের স্মৃতিচারণ করলেন এই অভিনেত্রী।

পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, আমার ছেলে অসুস্থ হলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যায়। বিড়ালের মতো গায়ে ঘেঁষে থাকে সারাক্ষণ। শুধু আমি আমার মায়ের গা ঘেঁষতে পারি না।

পরীর বয়স যখন মাত্র তিন বছর, তখন তার মা মারা যান। আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছিলেন তার মা সালমা সুলতানা। সে সময় মা-হারা পরীমনিকে বাবা মনিরুল ইসলাম রেখে আসেন তার নানাবাড়ি পিরোজপুরে।

সেখানে নানা শামসুল হক গাজীর তত্ত্বাবধানে ছোটবেলা কাটে অভিনেত্রীর। ২০১১ সালে সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে বিএ (সম্মান) পড়াকালীন তিনি চলে আসেন ঢাকায়। নাচ শিখতে শুরু করেন বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা)।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমাটির মাধ্যমে পরীর চলচ্চিত্রে অভিষেক হয়। সে সময় একসঙ্গে দুই ডজনের মতো সিনেমায় চুক্তি করে সাড়া ফেলে দিয়েছিলেন এ অভিনেত্রী।

চার বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে গিয়ে পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে পরিণয়। এরপর তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান। যদিও পরে রাজের সঙ্গে সেই বিয়ে টেকেনি।

শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে এতদিন তাদের সন্তান পুণ্যকে নিয়েই একটি স্বপ্নের জগৎ তৈরি করে রেখেছিলেন পরী। তবে এবার তার ঘরে আসে ‘কন্যা’ প্রিয়মও। তাদের নিয়েই কেটে যাচ্ছে পরীর প্রজাপতির সংসার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছেলের অসুস্থতায় মাকে নিয়ে যা বললেন পরীমনি

প্রকাশিত সময় : ০১:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬