এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক জানান।
শনিবার (২৩ মে) দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ২১ মে চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনি দুর্ঘটনা ও বিস্ফোরণে ৯০ জন নিহত এবং বহু আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই বিবৃতি লেখা পর্যন্ত অন্তত ২০১ জন হতাহতকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। এই দুর্ঘটনা দেশটির জন্য অনেক বড় ক্ষতি।
গোলাম পরওয়ার বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে হতাহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি এবং চীনের জনগণ ও দেশটির সরকারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 























