সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যা ৬ টার মধ্যে ৮ জেলায় তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

চট্টগ্রামসহ দেশের ৮ জেলায় আজ সন্ধ্যা ৬টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ সময় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, ফেনী ও নোয়াখালী জেলার কিছু এলাকায় সন্ধ্যা ৬টার মধ্যে একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বা বজ্রপাত হতে পারে।

এ সময় সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং বিশেষ করে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি নিরাপদ স্থানে অবস্থান করারও আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, কালবৈশাখী মৌসুমে হঠাৎ করে এমন ঝড়-বৃষ্টি ও বজ্রপাত স্বাভাবিক হলেও এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে, তাই আগাম সতর্কতা মেনে চলা জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসক

সন্ধ্যা ৬ টার মধ্যে ৮ জেলায় তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

প্রকাশিত সময় : ০৬:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬