এ নিয়ে মুখ খোলেননি সোহিনী। কুলুপ এঁটে আছেন তার স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ও। তাদের অপেক্ষায় বসে নেই কেউ। টলিপাড়ায় ফিসফাস, বেশিদিন অপেক্ষা করতে হবে না। চলতি বছর-ই মা হবেন সোহিনী। তবে চাইছেন না আগেভাগে মুখ খুলতে। চলছেন সাবধানতা অবলম্বন করে।
এদিকে আজকাল কোথাও খুব একটা দেখা যায় না সোহিনীকে। যান না কোনো প্রিমিয়ারেও। হঠাৎ ঘরকুনো হতে দেখেই গুঞ্জন পাখা মেলেছে। শোনা যাচ্ছে বছরের শুরুতেই নাকি দুই থেকে তিন হওয়ার পরিকল্পনা করেছিলেন তারা।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে সোহিনীর সিনেমা ‘ফেরা’। পরিচালক পৃথা চক্রবর্তী। ঋত্বিক চক্রবর্তী, সঞ্জয় মিশ্রের সঙ্গে দেখা যাবে তাকে। সম্প্রতি সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেও ছিলেন না অভিনেত্রী।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















