রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি ট্রেন্ডের পেছনে ছুটি না’

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মিষ্টি জান্নাত প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য ও বিভিন্ন ইস্যুতে মন্তব্যের কারণে আলোচনায় থাকেন। কখনো তার ব্যক্তিগত জীবন, কখনো সহশিল্পীদের নিয়ে মন্তব্য; সব মিলিয়ে তাকে ঘিরে তৈরি হয় নানা আলোচনা-সমালোচনা।

এরই মধ্যে রবিবার (৭ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে ইঙ্গিতপূর্ণ ভাষায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং সমালোচকদের উদ্দেশে বার্তা দেন।

স্ট্যাটাসে মিষ্টি জান্নাত লেখেন, অনেকের ধারণা তিনি অন্যদের নিয়ে কথা বলে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করেন। তবে তার দাবি, তিনি সবসময় নিজের কাজ, কণ্ঠ এবং পরিচয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন।

অভিনেত্রীর ভাষ্য, কেউ তার সঙ্গে একমত বা দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু মানুষ তাকে নিয়ে আলোচনা করে তার নিজের কারণেই, অন্য কারও কারণে নয়।

একই স্ট্যাটাসে তিনি আরো বলেন, তিনি ট্রেন্ডের পেছনে ছুটে বেড়ান না। বরং নিজের পথ নিজেই তৈরি করেন এবং পরে সেই পথ অনুসরণ করে আলোচনা তৈরি হয়।

সবশেষে সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, সম্প্রতি শবনম বুবলীর সন্তানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের কারণে নতুন করে আলোচনায় আসেন তিনি। এর আগে বিভিন্ন সমসাময়িক ইস্যু, শোবিজ অঙ্গনের ব্যক্তিত্ব এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে মন্তব্য করেও একাধিকবার বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। সর্বশেষ এই ফেসবুক স্ট্যাটাসটিকে অনেকে সাম্প্রতিক সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে দেওয়া বার্তা হিসেবেও দেখছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘আমি ট্রেন্ডের পেছনে ছুটি না’

প্রকাশিত সময় : ০৯:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬