শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি সত্যিই মঞ্চে ছিলেন আসল শাকিরা?

কলম্বিয়ান বিশ্বখ্যাত গায়িকা শাকিরার পারফরম্যান্সকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম হয়েছে। ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মূল আকর্ষণদের একজন ছিলেন তিনি। তবে মঞ্চে তার উপস্থিতির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন ঘুরে বেড়াতে থাকে—এটি কি সত্যিই আসল শাকিরা ছিলেন কি না?

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা–র একটি প্রতিবেদনে বলা হয়েছে, পারফরম্যান্স চলাকালীন থেকেই অনেক দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দেহ প্রকাশ করতে শুরু করেন। বিশেষ করে ‘দাই দাই’ গানটি পরিবেশনের সময় কিছু ব্যবহারকারীর কাছে তার উপস্থিতি কিছুটা অস্বাভাবিক মনে হয়, আর সেখান থেকেই গুজব ছড়িয়ে পড়ে যে মঞ্চে থাকা ব্যক্তিটি হয়তো আসল শাকিরা নন।

উল্লেখিত পারফরম্যান্সে শাকিরা নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন। অনুষ্ঠানটির অন্যতম প্রত্যাশিত মুহূর্ত ছিল তাদের এই যৌথ পরিবেশনা। তবে পুরো পারফরম্যান্স জুড়েই এক ধরনের রহস্যময় আবহ লক্ষ্য করা যায় বলে মন্তব্য করেন অনেকে।

বিতর্কের একটি বড় কারণ ছিল পারফরম্যান্সের বেশিরভাগ সময় তার কালো সানগ্লাস পরা অবস্থায় থাকা। পাশাপাশি কিছু দর্শকের দাবি, তার শারীরিক ভঙ্গি ও নাচের স্টাইলে আগের তুলনায় কিছুটা ভিন্নতা দেখা গেছে। এমনকি মঞ্চ থেকে দ্রুত সরিয়ে নেওয়ার সময়ও তিনি নাচ থামাননি—এ বিষয়টি নিয়েও অনলাইনে নানা আলোচনা হয়। এসব মন্তব্য দ্রুতই মিম ও কৌতুকের রূপ নেয় এবং কেউ কেউ দাবি করতে থাকেন, মঞ্চে থাকা ব্যক্তি আসলে শাকিরার ‘ডাবল’ হতে পারেন।

তবে এই পুরো গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত শাকিরার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, এই ধরনের সন্দেহ আরও উসকে দেয় ‘শাকিবেক্কা’ নামের একজন ভেনেজুয়েলান অনুকরণকারী শিল্পীর উপস্থিতি। শাকিরার সঙ্গে তার অবিশ্বাস্য মিলের কারণে এর আগেও একাধিকবার তাকে আসল শাকিরা ভেবে ভুল করেছেন অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি সত্যিই মঞ্চে ছিলেন আসল শাকিরা?

প্রকাশিত সময় : ০৯:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬