রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে বাদ পড়লেও পূর্ণ পারিশ্রমিক পাবেন সোমালিয়ার রেফারি

বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়া সোমালিয়ার ফুটবল রেফারি ওমর আবদুলকাদির আরতানকে পুরো টুর্নামেন্ট ফি পরিশোধ করা হবে। এর আগে যুক্তরাষ্ট্র প্রশাসন জানায়, ‘সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সম্পর্ক; থাকার অভিযোগে তাকে বিশ্বকাপের জন্য দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ঘটনা সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপে অংশ না নিলেও ফুটবলের সর্বোচ্চ সংস্থা তার সঙ্গে করা চুক্তি অনুযায়ী তাকে সম্পূর্ণ পারিশ্রমিক দেবে।

২০২৫ সালে আফ্রিকার বর্ষসেরা রেফারি নির্বাচিত হওয়া আরতানকে প্রথম সোমালি হিসেবে বিশ্বকাপ পরিচালনার সুযোগ পাওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত নিরাপত্তা সংস্থা তাকে ফিরিয়ে দেয়।

পরে দেশে ফিরলে তাকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। একই সময়ে ইউরোপীয় ফুটবল সংস্থা তাকে আগস্টে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও অ্যাস্টন ভিলার মধ্যকার ইউরোপীয় সুপার কাপ ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিশ্বকাপ থেকে বাদ পড়লেও পূর্ণ পারিশ্রমিক পাবেন সোমালিয়ার রেফারি

প্রকাশিত সময় : ১০:৪০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬