বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিছিয়ে পড়েও হার মানেনি জাপান, নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র

বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে রোমাঞ্চকর লড়াইয়ে নেদারল্যান্ডস ও জাপান ২-২ গোলে ড্র করেছে। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও জয় নিশ্চিত করতে পারেনি ডাচরা। অন্যদিকে, দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে মূল্যবান এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে জাপান।

প্রথমার্ধে উভয় দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। বিরতির পর ৫১তম মিনিটে রায়ান খ্রাফেনবের্খের ক্রস থেকে হেডে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

তবে ৫৭তম মিনিটে তাকেফুসা কুবোর পাস থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান নাকামুরা। জাপানের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৪তম মিনিটে খ্রাফেনবের্খের আরেকটি সহায়তায় চমৎকার ফিনিশিংয়ে নেদারল্যান্ডসকে আবারও এগিয়ে নেন বিশ্বকাপে অভিষেক হওয়া সামারভিল।

ম্যাচের শেষদিকে আক্রমণের তীব্রতা বাড়ায় জাপান। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে দাইচি কামাদা গোল করে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান দলকে।

পুরো ম্যাচে দুই দলই ১০টি করে শট নেয়। তবে শেষ মুহূর্তের লড়াইয়ে জাপান তাদের হার না মানা মানসিকতার প্রমাণ রেখে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করে। অন্যদিকে, জয় হাতছাড়া হওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পিছিয়ে পড়েও হার মানেনি জাপান, নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র

প্রকাশিত সময় : ১০:৫২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬