সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

পাবনার সুজানগর উপজেলার সরকারি ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজে ইনকোর্স পরীক্ষার নামে বিভিন্ন ফি আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২১ জুন) দুপুরে শিক্ষার্থীরা সুজানগরের দুলাই বাজার এলাকায় পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা জানান, কলেজ কর্তৃপক্ষ ইনকোর্স পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন খাতে অতিরিক্ত ফি নির্ধারণ করেছে। রবিবার এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে দুলাই বাজারে এসে পাবনা-ঢাকা মহাসড়কে অবস্থান নেন। ফলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের দাবি, সরকারি কলেজ হওয়া সত্ত্বেও ইনকোর্স পরীক্ষার জন্য অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা অনেক শিক্ষার্থীর পক্ষে বহন করা কঠিন। তারা অবিলম্বে এ সব ফি প্রত্যাহার এবং শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এতে ঘন্টাখানেক পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল মজিদ বলেন, ‘‘একসঙ্গে কলেজের পাওনাধি পরিশোধ করতে অভিভাবকের কষ্ট হয়। সেক্ষেত্রে আমরা অভিভাবকের সুবিধার জন্য প্রতি বছরেই ওই টাকা ভাগ করে নিয়ে থাকি। এ বিষয়ে কলেজের কিছু শিক্ষকের প্ররোচনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পারে।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জাহিদ হাসানের প্রিয় দল আর্জেন্টিনা, তবে ট্রফি দেখতে চান অন্য হাতে

পাবনায় পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশিত সময় : ০৯:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬