মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা রাজা চৌধুরী এবং দেউলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবু।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে পুলিশে দুদকের আবেদন

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৬:২০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬