শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাগদান সারলেন বিশ্বের ‘সবচেয়ে আবেদনময়ী’ ফুটবলার

তাকে বলা হয় বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বা আবেদনময়ী ফুটবলার। হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটিতে খেলেন বলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছেও তিনি পরিচিত নাম।

সেই আলিশা লেহমান এবার বাগদানের ঘোষণা দিলেন। প্রেমিক মন্টেল ম্যাকেঞ্জির সঙ্গে গতকাল শুভকাজ সেরে ফেলেছেন আলিশা। ২৭ বছর বয়সী এই সুইস ফুটবলারের ‘হবু স্বামী’ ম্যাকেঞ্জি ইংল্যান্ডের একজন টেলিভিশন ব্যক্তিত্ব; একইসঙ্গে আধা-পেশাদার ফুটবলার।

এ বছরের শুরুর দিকে আলিশা ও ম্যাকেঞ্জির মন দেওয়া-নেওয়া শুরু হয়।

অল্প সময়ের মধ্যেই তারা জীবনের নতুন অধ্যায় শুরুর সিদ্ধান্ত নিলেন।
২৮ বছর বয়সী ম্যাকেঞ্জির সঙ্গে বাগদানের ছবি গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আলিশা। লিখেছেন, ‘চিরদিনের জন্য, সবসময়।’

ম্যাকেঞ্জির প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেন আলিশা।

ছবি: ইন্সটাগ্রাম
সমুদ্রসৈকতে এক রোমান্টিক মুহূর্তে হাঁটু গেড়ে বসে আলিশাকে বিয়ের প্রস্তাব দেন ম্যাকেঞ্জি। বিশেষ সন্ধ্যায় আলিশা কালো রঙের একটি ছোট জামা পরেন, যেটিতে ছিল সাদা বর্ডার। পায়ে ছিল সাদা স্যান্ডেল। তার সোনালি চুল ছিল খোলা।

ম্যাকেঞ্জির প্রস্তাবে আলিশা ‘হ্যাঁ’ বলতেই একে-অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের সেই রোমান্টিক মুহূর্তের ছবিগুলো ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এক সময় সুইজারল্যান্ড দলের সতীর্থ রামোনা বাচমানের সঙ্গে সম্পর্ক ছিল আলিশার। পরবর্তীতে ব্রাজিলিয়ান ফুটবলার দগলাস লুইজের প্রেমে পড়েন।
লুইজ যখন যে ক্লাবে খেলতেন, আলিশাও সেই ক্লাবের নারী দলে চুক্তিবদ্ধ হতেন। অ্যাস্টন ভিলার পর জুভেন্টাসে একসঙ্গে ছিলেন তারা। তবে গত বছর তারা আলাদা হয়ে যান।

হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটিতে খেলেন আলিশা লেহমান। ছবি: সংগৃহীত
আলিশা এ বছরই হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটিতে যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বাগদান সারলেন বিশ্বের ‘সবচেয়ে আবেদনময়ী’ ফুটবলার

প্রকাশিত সময় : ১০:৩২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬