যেটুকু সময় মাঠে ছিলেন, দৌঁড়ে খেলেছেন। ভালো জায়গা থেকে কাট ইন করে গোলে একটি শট নিয়েছিলেন। দুটি কর্ণার কিক নিয়েছিলেন। তবে ম্যাচে তার বল রিসিভ করা, প্রেস করায় অস্বস্তি দেখা গেছে। বল পাসিংয়েও পূর্বের ক্ষিপ্রতা দেখা যায়নি।
ব্রাজিলের হাইতি ম্যাচের সময় দলের সঙ্গে ছিলেন না নেইমার। একাকি ফিটনেস নিয়ে কাজ করছিলেন। স্কটল্যান্ড ম্যাচের আগে দলীয় ক্যাম্পে যোগ দেন। তিনদিন ম্যাচের অনুশীলন করে প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সি পরেছেন। তবু তাকে ফিটনেস নিয়ে প্রশ্ন করা হয়। নেইমার জানান শতভাগ ফিট আছেন, ‘শতভাগ ফিট, শতভাগ।’
ম্যাচ শেষে নেইমার তার ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েছেন। পরে সেই পোস্টের ব্যাখ্যাও পাওয়া গেছে। তিনি লিখেছেন, ‘মনে রেখো, তুমি কে।’ গত জুনে কার রেসার লেইস হ্যামিলটন প্রথম মৌসুমে কঠিন সময় পার করে একই বার্তা দিয়েছিলেন। নেইমারও অনুসরণ করলেন তাকে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























