সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাজিত থেকেই নকআউটে আর্জেন্টিনা

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে গেল আর্জেন্টিনা।

আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই রাউন্ড অব ৩২-এ উঠবে, সেটিও নিশ্চিত ছিল। তাই জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামে লিওনেল স্কালোনির দল।

মেসিকে ছাড়া জর্ডানের বিপক্ষে শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। তবে গোল পেতে যদিও কিছুটা অপেক্ষা করতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। ১৮তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। সেখান থেকে গোল করতে ভুল করেননি লো সেলসো। মেসি বাদে প্রথম কোনো আর্জেন্টাইন ফুটবলার এবারের বিশ্বকাপে গোলের দেখা পেলো। ম্যাচের ১৯তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন লো সেলসো।

৩০তম মিনিটে ডি-বক্সের ভেতরে আর্জেন্টিনার ডিফেন্ডারকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। মেসি না থাকায় পেনাল্টি নেন লাউতারো মার্তিনেজ। দুই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

প্রথম হাফে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা। ম্যাচের ৫৫ মিনিটে গোল করে ব্যবধান কমান জর্ডানের মুসা আল-তামারি। জর্ডান গোল করার পর পরই মাঠে নামেন লিওনেল মেসি। লাওতারো মার্তিনেজকে তুলে নিয়ে মেসিকে মাঠে নামান স্ক্যালোনি

বদলি হিসেবে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত থেকেই পরের রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অপরাজিত থেকেই নকআউটে আর্জেন্টিনা

প্রকাশিত সময় : ১১:৫৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬