তবে সেই আনন্দের মাঝেই আছে দুঃসংবাদ। কারণ এই ম্যাচেই চোট নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিলের মাঝ মাঠের দুই সেরা তারকা। বিরতির আগেই মাঠে অস্বস্তিবোধ করতে দেখা যায় অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকে। দ্বিতীয়ার্ধে মাঠে নামার সময় খোঁড়াতে দেখা যায় তাকে। তার বদলি হিসেবে মাঠে নামানো হয় এন্ড্রিককে।
যদিও ম্যাচ শেষে দলের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজেই উদযাপন করতে দেখা গেছে ক্যাসেমিরোকে। তবে পাকুয়েতাকে নিয়ে দুশ্চিন্তা কমেনি। ম্যাচ চলাকালীন ডাগআউটে পায়ে আইসব্যাগ (বরফ) লাগিয়ে বসে থাকতে দেখা যায় পাকুয়েতাকে। তার চেহারায়ও স্পষ্ট দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছিল।
জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা। আগামী ৫ জুলাই নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আইভরি কোস্ট অথবা নরওয়ের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্যাসেমিরো আর পাকুয়েতার চোট কতটা গুরুতর, সেটিই এখন ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় উদ্বেগ।

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 















