শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘মেসির বডিগার্ড’ হিসেবে মাঠে থাকেন যে সুপারস্টার

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বাংলাদেশ সময় আগামীকাল শনিবার ভোর ৪টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। ম্যাচের আগে প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা দল। দলের প্রাণভ্রমরা হিসেবে মাঠে নামবেন মেসি। মেসিকে ঘিরেই আক্রমণভাগ সাজানো হবে বলে আগেই জানিয়েছে দল।

খেলার ধরনে এটা অনেকটা প্রতিষ্ঠিত যে মেসিকে রক্ষায় মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রদ্রিগো দি পল। ইতোমধ্যে তিনি সমর্থকদের কাছে মেসির ‘বডিগার্ড’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

কেপ ভার্দের সঙ্গে ম্যাচের আগে স্থানীয় সময় বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে দি পল বলেন, “ম্যাচ নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লিও মেসিকে প্রতিদিন উপভোগ করা। ঠিক যেমন প্রতিটি আর্জেন্টাইন নাগরিক করে। তিনি মাঠে মেসিকে রক্ষা করার কারণে সমর্থকদের কাছে “মেসির বডিগার্ড” নামে পরিচিত।

পল বলেন, “অবশ্যই, আমরা যেসব জিনিস হারাতে যাচ্ছি না, তার চেয়ে আমরা সেগুলোর মূল্য বেশি দিই—এটাই জীবনের অংশ। কিন্তু আমরা সবাই তাকে পাশে পেয়ে উপভোগ করছি।”

দি পল গত বছর আতলেতিকো মাদ্রিদ থেকে ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে যোগ দেন, তার অধিনায়কের সঙ্গে সম্পর্ককে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেন।

তিনি বলেন, “লিওনেল মেসির সঙ্গে ভালো বন্ধু হওয়া আমার জন্য অনেক কিছু। বন্ধুত্ব আমাদের সবার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। তার সঙ্গে মাঠে ও মাঠের বাইরে সময় ভাগ করে নিতে পারা আমার জন্য বড় ব্যাপার। এটা আমাকে সত্যিই গর্বিত করে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘মেসির বডিগার্ড’ হিসেবে মাঠে থাকেন যে সুপারস্টার

প্রকাশিত সময় : ১০:৫৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬