ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল বুধবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ইতিমধ্যে আটলান্টায় পৌঁছে গেছে মেসিরা। উঠেছে শহরটির হোটেল আটলান্টাতে। মেসি-আলভারেজদের দেখতে হোটেলে সামনে ভীড় জমিয়ে হাজারো সমর্থকরা। আটলান্টা নিউজ ফার্স্ট এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
মেসিদের বহনকারী বাসটি হোটেলে পৌঁছানোর আগে পতাকা উড়িয়ে নানান স্লোগান ও গানে মাতিয়ে রেখেছে এলাকাটি। হোটেলটির আশে-পাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ম্যাচটিকে কেন্দ্র করে আটলান্টায় টিকিটের চাহিদা এখন তুঙ্গে। রিসেল মার্কেটে সবচেয়ে কম দামের টিকিটের মূল্য প্রায় ২,৩০০ থেকে ২,৮০০ ডলার। মাঠের একদম কাছাকাছি ভালো সিটের টিকিট ১৬,০০০ ডলারেরও বেশি দামে বিক্রি হচ্ছে ।
চলতি বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ড্রেসিংরুমে একটি গান গাইতে দেখা যায়। সেই গানে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পাশাপাশি আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ও বর্তমান তারকা লিওনেল মেসির উল্লেখ ছিল।

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 

























