৪৬ বছর বয়সী ভিনচিচকে ফাইনালের প্রধান রেফারি হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। কারণ, আর্জেন্টিনার সঙ্গে তার একটি স্মরণীয় অধ্যায় জড়িয়ে আছে।
২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে ইউরোপের অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। উয়েফা নেশনস লিগের সেমিফাইনাল, উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালসহ একাধিক হাই-প্রোফাইল ম্যাচে দায়িত্ব পালন করে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
তবে তার ক্যারিয়ার পুরোপুরি বিতর্কমুক্ত নয়। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় একটি পুলিশি অভিযানের সময় একটি কটেজ থেকে তাকে আটক করা হয়েছিল। ওই অভিযানে পতিতাবৃত্তি, মাদক ও অস্ত্র পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, আগ্নেয়াস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
সব বিতর্ক পেছনে ফেলে ভিনচিচ এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর অন্যতম ভরসাযোগ্য রেফারি। এবার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় দায়িত্ব—বিশ্বকাপ ফাইনাল। আর্জেন্টিনা ও স্পেনের মতো দুই পরাশক্তির লড়াইয়ে তার প্রতিটি সিদ্ধান্ত থাকবে কোটি কোটি ফুটবলপ্রেমীর নিবিড় পর্যবেক্ষণে।
এই ম্যাচে ভিনচিচের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তার স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ। এখন দেখার বিষয়, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে স্লোভেনিয়ার এই অভিজ্ঞ রেফারি কতটা নিখুঁতভাবে নিজের দায়িত্ব পালন করতে পারেন।

রিপোর্টারের নাম 





















