রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যৌন হয়রানির অভিযোগ নিয়ে চাকরি ছাড়লেন বশেমুরবিপ্রবি শিক্ষক

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের তদন্তের মুখে চাকরি ছাড়লেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্থাপত্যবিদ্যা বিভাগের খণ্ডকালীন শিক্ষক শান্তনু বিশ্বাস লিংকন। পদত্যাগ পত্র জমা দিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলের প্রধান সহকারী অধ্যাপক মানসুরা খানম বলেন, একজন খণ্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেছেন। বিষয়টির সত্যতা যাচাই চলছে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থাপত্যবিদ্যা বিভাগের এক ছাত্রীকে ফেসবুকে আপত্তিকর ছবি, বার্তা পাঠান ওই শিক্ষক। ভুক্তভোগী ছাত্রী এ বিষয়ে গত ২৩ মে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলে লিখিত অভিযোগ জমা দেন।

এদিকে যৌন হয়রানির অভিযোগ নিয়ে তদন্ত চলাকালীন সময়ে ২ জুন শান্তনু বিশ্বাস লিংকন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুর রউফ বলেন, ২ জুন স্থাপত্য বিভাগের এক খণ্ডকালীন শিক্ষক ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যৌন হয়রানির অভিযোগ নিয়ে চাকরি ছাড়লেন বশেমুরবিপ্রবি শিক্ষক

প্রকাশিত সময় : ০৮:৪৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১