রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে চম্পট দিল যাত্রী

কুষ্টিয়া শহরে কিশোর চালককে পান কিনতে পাঠিয়ে তার একমাত্র উপার্জনের অবলম্বন ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (১৮ জুলাই) বিষয়টি জানতে পেরেছেন সাংবাদিকরা।

ভ্যানচালক রাজ (১৪) কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাহাদুরের ছেলে। তার বাবা অসুস্থ। তাই, অল্প বয়সেই ভ্যান চালিয়ে পরিবারের চার সদস্যের ভরণপোষণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে সে। ভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে রাজ (১৪) ও তার পরিবার।

রাজ জানিয়েছে, শুক্রবার দুপুর ২টার দিকে ভেড়ামারা থেকে এক ব্যক্তি মালামাল আনার কথা বলে তার ভ্যান ভাড়া করেন। পথে বিভিন্ন স্থানে ঘুরিয়ে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নিয়ে আসেন তিনি। সেখানে পৌঁছে কৌশলে রাজকে একটি দোকান থেকে পান কিনে আনতে বলেন। রাজ পান কিনে ফিরে এসে দেখতে পায়, যাত্রীও নেই, তার ভ্যানও নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানের কোনো সন্ধান পাওয়া যায়নি

রাজের বাবা বাহাদুর জানান, তিনি হৃদরোগে আক্রান্ত। শারীরিক অসুস্থতার কারণে ভ্যান চালাতে পারেন না। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তার সংসার। অর্থের অভাবে বড় ছেলে রাজকে পড়াশোনা শেখাতে পারেননি। রাজ ভ্যান চালিয়ে যা আয় করে, তা দিয়েই সংসার চলে। স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলেন।

তিনি বলেন, “প্রতি সপ্তাহে ঋণের কিস্তির টাকা দিতে হয়। এখন ভ্যানটাই নেই। সংসার কীভাবে চলবে, আর কিস্তির টাকা কীভাবে শোধ হবে?” এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেছেন, “কিশোরের ভ্যান চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে চম্পট দিল যাত্রী

প্রকাশিত সময় : ১০:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬