মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তোমরা ইতিহাস, তোমরা কিংবদন্তি: ডি মারিয়া

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে গেলেও দলের পারফরম্যান্স ও অর্জনকে শ্রদ্ধা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। খবর মুন্দোআলবিসেলেস্তে।

ফাইনালের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ডি মারিয়া লিখেন, পুরো দেশ এই দলকে নিয়ে গর্বিত। বিশ্বকাপজুড়ে খেলোয়াড়দের লড়াই, নিবেদন ও আবেগ দেশের মানুষকে আবারও এক সুতোয় গেঁথেছিল বলেও উল্লেখ করেন তিনি।

ডি মারিয়া তার বার্তায় লেখেন, ‘একটি দেশ তোমাদের নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা ও আবেগ দেখিয়েছ, তার জন্য পুরো দেশ আবারও একত্রিত হয়েছিল। তোমরা ইতিহাস, তোমরা কিংবদন্তি। সেটা কেউ কখনও তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল। টানা পাঁচটি ফাইনালে ওঠার কৃতিত্বও কেউ মুছে ফেলতে পারবে না। সবকিছুর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের সবাইকে ভালোবাসি।’

দীর্ঘদিন আর্জেন্টিনার জার্সিতে খেলা ডি মারিয়া এই দলটিরই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। লিওনেল স্কালোনির অধীনে ২০২২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি দুটি কোপা আমেরিকার শিরোপাও জিতেছিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও জাতীয় দলের প্রতি তার আবেগ যে একটুও কমেনি, সেটিই যেন ফুটে উঠেছে এই বার্তায়।

বিশ্বকাপ ফাইনাল ঘিরে গুঞ্জন ছিল, গ্যালারিতে উপস্থিত থেকে সাবেক সতীর্থদের সমর্থন জানাবেন ডি মারিয়া। তবে ফাইনালের কয়েক দিন আগেই তিনি সেই সম্ভাবনা নাকচ করে দেন। মজার ছলে তিনি বলেছিলেন, স্টেডিয়ামে গিয়ে ‘অপয়া’ হতে চান না। তাই বাড়িতেই শান্তভাবে বসে খেলা দেখবেন।

শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অটল ছিলেন ডি মারিয়া। বাড়ি থেকেই পুরো ফাইনাল দেখেছেন তিনি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সেটিরও ইঙ্গিত দেন। শিরোপা হাতছাড়া হলেও হতাশার মুহূর্তে সাবেক সতীর্থদের পাশে দাঁড়িয়ে তাদের সাফল্য ও অবদানের স্বীকৃতি দিতেই বেছে নেন আবেগমাখা সেই বার্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

তোমরা ইতিহাস, তোমরা কিংবদন্তি: ডি মারিয়া

প্রকাশিত সময় : ০৫:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬