বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের আজ নিজেকে উজাড় করে দেওয়ার দিন

ফিফা বিশ্বকাপে ব্যর্থতার পর আজ মাঠে নামছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ব্রাসিলেইরাও সিরি এ-এর গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে চ্যাপেকোয়েন্সকে আতিথ্য দিতে যাচ্ছে সান্তোস। অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করায় এই ম্যাচে জয়ের বিকল্প নেই নেইমারদের সামনে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় মাঠে নামবে দুই দল। বিশ্বকাপের অধ্যায় শেষ করে আবারও ক্লাব ফুটবলে মনোযোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। দীর্ঘ বিরতির পর নিজ ক্লাব সান্তোসের অনুশীলনে ফিরেছেন তিনি।

গত ১৮ জুলাই সান্তোসের ঐতিহ্যবাহী সিটি রেই পেলে ট্রেনিং সেন্টারে ফিরলেও প্রথম দিন মাঠে অনুশীলন করেননি নেইমার। জিমে ফিটনেস ট্রেনিং এবং ফিজিওলজিক্যাল ল্যাবে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে প্রস্তুতি শুরু করেন তিনি। তবে শুক্রবার (২৪ জুলাই) পুরোদমে অনুশীলন করেছেন নেইমার। নিশ্চিতভাবেই ম্যাচের শুরুর একাদশে জায়গা পাবেন এই তারকা ফুটবলার।

সান্তোসের হয়ে সর্বশেষ গত ১৭ মে করিন্থিয়ান্সের বিপক্ষে খেলেছিলেন নেইমার। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল তার দল। এ ছাড়াও বোটাফোগোর কাছে ২-১ গোলে হেরে অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে দলটি। এমন পরিস্থিতিতে নেইমারের প্রত্যাবর্তন ক্লাবের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

তাই নেইমারের ম্যাচটি বাংলাদেশি ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের মাঝে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। তবে খেলা দেখতে বাংলাদেশি ভক্তদের নির্ভর করতে হবে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের ওপর।

দক্ষিণ আমেরিকান ও ব্রাজিলিয়ান লিগের অফিসিয়াল আন্তর্জাতিক ব্রডকাস্ট পার্টনার হলো Fanatiz। বাংলাদেশি ফুটবল প্রেমীরা Fanatiz অ্যাপ ডাউনলোড করে বা ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রিপশনের মাধ্যমে হাই-ডেফিনিশনে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পৃথিবীর সর্বত্র আজ দিন-রাত সমান

নেইমারের আজ নিজেকে উজাড় করে দেওয়ার দিন

প্রকাশিত সময় : ১০:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬