সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে অন্তঃসত্ত্বা নারীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্বা নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে হাসপাতালের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মনিরা বেগম (২৫) নওগাঁর ধামইরহাট উপজেলার ওমরপুর গ্রামের মাসুদ রানার মেয়ে। তিনি দুই সন্তানের জননী এবং অন্তঃসত্ত্বা ছিলেন।

অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেন (২৭) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।

ধামুরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিষ কুমার জানিয়েছেন, মনিরা বেগমের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বামী-স্ত্রী হাসপাতালে আসেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফরহাদ ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করেন। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মনিরাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ফরহাদকে আটক করে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানিয়েছেন, হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হাসপাতালে অন্তঃসত্ত্বা নারীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

প্রকাশিত সময় : ১০:০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬