মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিল বিতর্ক নিয়ে তাসনিম জারার ফেসবুক পোস্ট

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে অতিরিক্ত ও অসঙ্গতিপূর্ণ বিদ্যুৎ বিল বা ‘ভুতুড়ে বিল’ নিয়ে গ্রাহকদের তীব্র ক্ষোভ এবং বিদ্যুৎ বিভাগের একটি বিবৃতির পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা সোমবার (৩ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ডা. তাসনিম জারা লেখেন, ‘মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার এই প্রবণতা থেকে সরে আসুন। আপনারা জমিদার না। জনগণের সেবক। সেভাবেই আচরণ করুন।’

তিনি দাবি করেন, তার পরিচিতদের মধ্যে অনেকে অভিযোগ করছেন, আগের তুলনায় কয়েক গুণ বেশি বিল এসেছে। এরা রাজনীতি করেন না এবং তাদের কোনো বিশেষ এজেন্ডাও নেই।

তাসনিম জারা আরও লেখেন, ‘আমাদের বাসাবো, মাদারটেক, নন্দীপাড়ার কমিউনিটি গ্রুপে বহু মানুষ একই অভিযোগ করছেন। মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আর আপনারা আসছেন হুমকি নিয়ে।’

পোস্টের শেষাংশে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ‘ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহার করুন। গণশুনানি করুন। গ্রাহকের মুখোমুখি বসুন। বিল কেন বেশি আসছে সেই জবাব দিন। হুমকি তারাই দেয়, যাদের জবাব নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিদ্যুৎ বিল বিতর্ক নিয়ে তাসনিম জারার ফেসবুক পোস্ট

প্রকাশিত সময় : ১১:১৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬