মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিয়ারার পাশে এবার হুমা

বহুল আলোচিত বলিউড সিনেমা ‘টক্সিক’-এর ‘তাবাহি’ গান প্রকাশের পর যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে কিয়ারাকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের কটাক্ষের পর এবার তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী হুমা কুরেশি।

এই অভিনেত্রী বলেন, একজন বিবাহিত নারী ও সদ্য মা হওয়ার কারণে কিয়ারাকে যেভাবে সমালোচনার মুখে পড়তে হচ্ছে, তা নারীবিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ। একই দৃশ্যে অভিনয় করা যশও বিবাহিত এবং সন্তানের বাবা হলেও তাকে ঘিরে একই ধরনের সমালোচনা দেখা যায়নি, যা দ্বৈত মানদণ্ডের উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।

হুমার ভাষায়, ‘এ ধরনের মন্তব্য খুবই অসুস্থ ও নোংরা মানসিকতার পরিচয়। তবে আমার বিশ্বাস, এই ছবির অভিনেত্রী ও পরিচালকই শেষ পর্যন্ত জিতবেন। এসব মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন নেই। মানুষের মানসিকতা কথায় বদলানো যায় না, ছবিটাই সব প্রশ্নের উত্তর দেবে।’

তিনি আরও বলেন, বাস্তব পৃথিবী অনেক সুন্দর হলেও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিবেশ সব সময় তেমন নয়। তাই অনলাইনের ট্রোলদের সঙ্গে বিতর্কে জড়ানোর কোনো অর্থ নেই। তার মতে, সিনেমা মুক্তির পর দর্শকরাই এর সঠিক মূল্যায়ন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কিয়ারার পাশে এবার হুমা

প্রকাশিত সময় : ১১:১৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬