শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবলে নতুন অধ্যায় শুরু করলেন আর্জেন্টাইন তারকা

মেক্সিকান ক্লাব সিএফ মন্তেরেইয়ের কোচিং স্টাফের অংশ হিসেবে ফুটবলে নতুন অধ্যায় শুরু করেছেন আর্জেন্টাইন তারকা এরিক লামেলা। দীর্ঘদিন ধরে হিপের ইনজুরির সঙ্গে লড়াই করে ৩৩ বছর বয়সে ফুটবলকে বিদায় বলে দেন তিনি।

মাঠের খেলা ছাড়লেও ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে কোচ মাতিয়াস আলমেইদার সহকারী হিসেবে মেক্সিকান লিগের ক্লাবে যোগ দেন এই আর্জেন্টাইন তারকা উইঙ্গার।

মেক্সিকান ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, প্রয়োজনীয় ফিফা প্রো-কোচিং লাইসেন্স না থাকায় লামেলা আনুষ্ঠানিকভাবে সহকারী কোচ হিসেবে নিবন্ধিত হতে পারছিলেন না।

এই সমস্যার সমাধান করতে মন্তেরেই তাকে ক্লাবের অফিশিয়াল ‘কিট ম্যান’ বা জার্সি-সরঞ্জাম ব্যবস্থাপক হিসেবে নিবন্ধিত করেছে।

কাগজে-কলমে কিট ম্যান হলেও ডাগআউটে তিনি মূলত প্রধান কোচ আলমেইদার মূল সহকারী এবং কৌশলগত পরামর্শদাতার ভূমিকা পালন করছেন।

যাতে ম্যাচ চলাকালীন ডাগআউটে বসতে পারেন লামেলা।
এই ছদ্মবেশে ডাগআউটে থাকার পাশাপাশি বর্তমানে তিনি তার উয়েফা প্রো লাইসেন্স সম্পন্ন করার জন্য পড়াশোনা ও প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন। লাইসেন্স পাওয়া মাত্রই ক্লাবের আনুষ্ঠানিক কোচের পদমর্যাদা পাবেন এই আর্জেন্টাইন তারকা।

তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটে।

এরপর ইউরোপে এসে এএস রোমা, টটেনহ্যাম হটস্পার, সেভিয়া এবং গ্রিসের এইকে এথেন্স ক্লাবে খেলেছেন। স্পার্সদের হয়ে ২৫৭ ম্যাচে ৩৭টি গোল করার পাশাপাশি ৮ বছর কাটিয়েছেন তিনি।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে ২৫ ম্যাচ খেলেন এবং ৩টি গোল করেন। ২০১৫ এবং ২০১৬ সালের কোপা আমেরিকার রানার্স-আপ দলের সদস্য ছিলেন।

২০২১ সালে আর্সেনালের বিপক্ষে টটেনহ্যামের হয়ে অসাধারণ ‘রাবোনা’ গোলটির জন্য তিনি ফুটবলের মর্যাদাপূর্ণ ফিফা পাসকাস পুরস্কার জিতেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইসলামের প্রথম জুমার খুতবায় যে বার্তা দেন মহানবী (সা.)

ফুটবলে নতুন অধ্যায় শুরু করলেন আর্জেন্টাইন তারকা

প্রকাশিত সময় : ১১:০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬