মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল মিজান গ্রেপ্তার

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা সেই ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ। পরে সরকারি কাজে বাধা দেয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রোববার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই অংশ হিসেবে আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা সেখানে যান। ওই সময় মিজান তাদের ওপর চড়াও হন।

বাগ্‌বিতণ্ডার সময় মিজান সিটি কর্পোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন। এ ঘটনায় তাকে আটক করে প্রথমে থানায় নিয়ে আসা হয়। পরে সরকারি কাজে বাধা দেয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান মিজানুর রহমান মিজান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অভিকার পরে এবার হাসপাতালে ভর্তি স্বরা

ভাইরাল মিজান গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৯:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬