সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ৪১২ এসএসসি পরীক্ষার্থীর ৫০’র নম্বর দেয়া হয়েছে ২৫, পরীক্ষাকেন্দ্রে ক্ষোভ

রাজশাহীতে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ৪১২ জন পরীক্ষার্থীর নম্বর নিয়ে ভুলের অভিযোগ উঠেছে। ৫০ নম্বরের পরিবর্তে ওই পরীক্ষার্থীদের ২৫ নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। পরে তারা রাজশাহী নগরীর লক্ষীপুর গার্লস স্কুল কেন্দ্রে গিয়ে কেন্দ্রের প্রধান শিক্ষক আইরিন জাফরকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন। এসময় তারা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন।

অভিযোগ অনুযায়ী, রাজশাহী কলেজিয়েট স্কুল ও হাজি মুহম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়ের ৪১২ জন পরীক্ষার্থী লক্ষীপুর গার্লস স্কুলকেন্দ্রে গত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্র থেকে তাদের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে ৫০-এর পরিবর্তে ২৫ নম্বর করে দেয়া হয়। এতে গতকাল ফলাফল প্রকাশের পরে বিষয়টি নজরে আসে শিক্ষার্থীদের। এরপর দুপুর দেড়টার দিকে শিক্ষার্থী ও অভিভাবকরা গিয়ে লক্ষীপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষকে ঘিরে প্রতিবাদ জানাতে থাকেন। এক পর্যায়ে তারা স্কুলের শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কেন্দ্রের ভুলের কারণে তাদের ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ভালো ফলের প্রত্যাশায় থাকা শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন জাফর বলেন, আমরা ভুলে কেন্দ্র থেকে অন্য বিষয়ের মতো ২৫ করে নম্বর দিয়ে বোর্ডে পাঠায়। শিক্ষা বোর্ড থেকে জানানো হয়, এটার নম্বর হবে পঞ্চাশ করে। আমরা সংশোধন করে ৫০ করে নম্বার দিয়ে পাঠায়। কিন্তু শিক্ষা বোর্ডের সফটওয়্যারে সেটি আর সংশোধন করেনি।এ কারণেই ভুলটি হয়েছে। শিক্ষা বোর্ড বলছে এখন পুণঃমূল্যায়নের পরে নম্বরগুলো যোগ করে দেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অভিকার পরে এবার হাসপাতালে ভর্তি স্বরা

রাজশাহীতে ৪১২ এসএসসি পরীক্ষার্থীর ৫০’র নম্বর দেয়া হয়েছে ২৫, পরীক্ষাকেন্দ্রে ক্ষোভ

প্রকাশিত সময় : ১০:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬