রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির আবেগঘন বার্তায় রোনালদোর করা মন্তব্য ভাইরাল

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি তার বাবা হোর্হে মেসির মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন। বাবার প্রয়াণে ভেঙে পড়া মেসির এই কষ্টের মুহূর্তে ফুটবল বিশ্ব তার পাশে এসে দাঁড়িয়েছে। তবে সমবেদনার মাঝে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর মন্তব্য। মন্তব্যটিতে লাখ লাখ ব্যবহারকারী রিয়েক্ট করেছেন।

মেসির ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমাকে এবং তোমার পরিবারকে একটি বড় আলিঙ্গন, লিও। অনেক শক্তি ও সাহস কামনা করছি।’

কদিন আগেই ৬৮ বছর বয়সে মারা যান লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর দীর্ঘ নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্মৃতিচারণমূলক পোস্ট করেন মেসি।

সেখানে তিনি লেখেন, ‘বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি নেই। এই বাস্তবতা আমি মেনে নিতে পারছি না। তোমাকে ছাড়া কীভাবে পথ চলব, ভেবে পাচ্ছি না।’

রোনালদোর পাশাপাশি বার্সেলোনার প্রাক্তন অধিনায়ক কার্লেস পুয়োল, সার্জিও রবের্তো, অ্যাঞ্জেল ডি মারিয়াসহ এফসি বার্সেলোনার অফিসিয়াল হ্যান্ডেল থেকেও মেসির প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

01

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

মেসির আবেগঘন বার্তায় রোনালদোর করা মন্তব্য ভাইরাল

প্রকাশিত সময় : ১০:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬