শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে এনআইডি কার্যক্রমের শুভ উদ্বোধন

বাংলাদেশ দূতাবাস, বাহরাইনে নির্বাচন কমিশনের উদ্যোগে শুক্রবার (১৪ আগস্ট) তারিখে প্রবাসী বাংলাদেশীদের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) সেবা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার জনাব আব্দুর রহমানেল মাছউদ।

অনুষ্ঠানে বাহরাইনের তথ্য ও ই-গভর্নমেন্ট (CPR)-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী আল কায়িদ, উপ-প্রধান নির্বাহী মিসেস দুয়া সুলতান এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক জনাব মুহাম্মদ হাসানুজ্জামানসহ দেশি-বিদেশি অতিথি, স্থানীয় বাংলাদেশী ব্যবসায়ী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে এনআইডি কার্ড প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও পরিচয়ের জন্য অত্যন্ত জরুরি। বাহরাইন প্রবাসী যাদের NID নেই, তাদেরকে দূতাবাসের মাধ্যমে দ্রুত আবেদন করার আহ্বান জানান।

রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি জানান  এটি প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। এখন থেকে প্রবাসীরা সরাসরি দূতাবাস থেকেই NID-এর যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন।

বাহরাইনের তথ্য ও ই-গভর্নমেন্ট (CPR)-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী আল কায়িদ- সরকারি ডিজিটাল সেবা পেতে NID-এর প্রয়োজনীয়তা তুলে ধরেন। একইসাথে বাহরাইনের CPR কার্ডের গুরুত্ব এবং দু’দেশের মধ্যকার সুসম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা প্রকাশ করেন।অনুষ্ঠানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রদূত ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ২ জন সেবাগ্রাহকের হাতে আনুষ্ঠানিকভাবে NID কার্ড তুলে দেওয়া হয়। পরিশেষে, দেশ-জাতির কল্যাণ ও কার্যক্রমটির সফলতা কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে এনআইডি কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রকাশিত সময় : ০৬:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬