শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহৎ পরিসরে কাঁঠাল রপ্তানি শুরু করতে যাচ্ছি: কৃষিমন্ত্রী

বাংলাদেশ থেকে বৃহৎ পরিসরে কাঁঠাল রপ্তানি শুরু হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, সত্যিকার অর্থে লার্জ স্কেলে বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানি আমরা শুরু করতে যাচ্ছি। কাঁঠাল রপ্তানির জন্য প্রাথমিক পর্যায়ে কাজ শেষ হয়ে গেছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) এসব কথা গণমাধ্যমকে জানান কৃষিমন্ত্রী।

তিনি বলেন, এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষিকে শক্তিশালী করলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। কৃষিকে শক্তিশালী করার জন্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পেতে হবে। এবং এ কারণেই আমরা লোকাল মার্কেটের পাশাপাশি কৃষি পণ্য রপ্তানিতে অনেক জোরালো ভূমিকা রাখছি।

পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘এ বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। আগে সংরক্ষণের অভাবে পেঁয়াজ পচে নষ্ট হতো। বর্তমানে প্রযুক্তির কল্যাণে ছয় মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। আগামীতে ৩ লাখ টন পেঁয়াজ সংরক্ষণের অবকাঠামোগত সুবিধা তৈরি করা হবে।’

কৃষিভিত্তিক দেশ হিসেবে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যের কথা তুলে ধরে আমিন উর রশিদ বলেন, ‘সরকারের মূল লক্ষ্য হলো ভবিষ্যতে কোনো কৃষিপণ্য যেন বাইরে থেকে আমদানি করতে না হয়। সে লক্ষ্যে উৎপাদন বাড়ানোর পাশাপাশি সংরক্ষণ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, পাটবীজ, পেঁয়াজবীজ ও আদার ক্ষেত্রে আমদানি নির্ভরতা থেকে পর্যায়ক্রমে বের হয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তিগত উদ্ভাবনের বিষয়ে কৃষিমন্ত্রী জানান, আগামী বছর থেকে ‘ব্রি ১১৮’ নামের নতুন একটি ধানের জাতের চাষ শুরু হবে। এটি হাওর অঞ্চলে প্রচলিত সময়ের ১০ থেকে ১৫ দিন আগেই রোপণ করা সম্ভব হবে। ফলে আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষায় জাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষকের উৎপাদন খরচ কমানোর উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, ‘কৃষকদের সেচ খরচ একটি বড় চিন্তার বিষয়। সেচের জন্য ব্যবহৃত দেশের সব পাম্প সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইতোমধ্যে ৬০ থেকে ৬২ হাজার পাম্প সৌরবিদ্যুতে পরিচালনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বৃহৎ পরিসরে কাঁঠাল রপ্তানি শুরু করতে যাচ্ছি: কৃষিমন্ত্রী

প্রকাশিত সময় : ০৫:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬