সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ বছরের ছোট ‘প্রেমিককে’ নিয়ে চর্চায় মালাইকা

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। শুধু আইটেম গানে কাজ করেই নিজেকে অন্য জায়গায় নিয়ে গেছেন। বলিউডে আইটেম গানের আদর্শও বলা হয় তাকে। তাইতো আইটেম গানের কথা আসলেই চোখের সামনে ভেসে উঠে—‘মুন্নি বদনাম হুয়ি’ কিংবা ‘ছাইয়া ছাইয়া গান’ দুইটি।

একান্ন বছরের মালাইকার শরীরি সৌন্দর্যে এখনো বুঁদ নেটিজেনরা। তাছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন মালাইকা। ২০২৪ সালের মে মাসের শেষে হঠাৎ খবর চাউর হয়, ভেঙে গেছে তাদের প্রেমের সম্পর্ক। এ সম্পর্কের ইতি টানার পর মালাইকার সঙ্গে নাম জড়ায় হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার। নতুন করে এ যুগলের প্রেমের গুঞ্জন চর্চায়।

মালাইকার চাকচিক্যময় জীবন নিয়ে নানা সময়ে নানা প্রশ্নও উঠেছে। কিন্তু তার সত্যিকারের জীবন এতটা সহজ নয়, কখনো ছিলও না। কারণ অনেক সংগ্রাম করে আজকের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী

বলিউড বাবল এক প্রতিবেদনে জানিয়েছে, মূলত নৈশভোজকে কেন্দ্র করে মালাইকা-হর্ষর প্রেমের গুঞ্জন নতুন করে শুরু হয়েছে। গত ২৯ আগস্ট, মুম্বাইয়ে একসঙ্গে নৈশভোজ সেরে রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় তাদেরকে। মুম্বাইয়ের বান্দ্রার জনপ্রিয় একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। এরপর থেকে তাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে নানা আলোচনা চলছে।

গত বছর একটি কনসার্টে হর্ষ মেহতার সঙ্গে মালাইকার তোলা ছবি ভাইরাল হয়; যা নিয়ে তাদের প্রেমের জল্পনা মাথাচাড়া দিয়ে ওঠে। তারা ইতালির রোমে বেড়াতেও গিয়েছিলেন। ‘স্প্লিটসভিলা’খ্যাত সৌরভ বেদির সঙ্গে একটি পার্টিতে দেখা যায় তাদের। এ পার্টিতে তোলা ছবি ভাইরাল হওয়ার পর চর্চা কম হয়নি।

 মাত্র ১৭ বছর বয়সে মালাইকা উপার্জন শুরু করেন। তখন তার মনোযোগ ছিল কেবল উপার্জন, সঞ্চয় ও বিনিয়োগে

মালাইকার পরিবার আয়োজিত ওনাম উৎসবেও হর্ষকে দেখা গেছে। এসব ঘটনার সমীকরণ মিলিয়ে নেটিজেনদের ভাষ্য—প্রেম করছেন তারা। শুধু প্রেমের আলোচনায় সীমাবদ্ধ নেই, বরং তাদের বয়স নিয়েও জোরালো চর্চা চলছে। কারণ হর্ষ মেহতা মালাইকার চেয়ে ১৯ বছরের ছোট। তবে নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হওয়ার পর মুখে কুলুপ এঁটে আছেন মালাইকা।

অর্জুনের সঙ্গে প্রেম ভাঙার পর সোরাব বেদিকে সাক্ষাৎকার দেন মালাইকা আরোরা। এ আলাপচারিতায় তার নতুন প্রেমের গুঞ্জন নিয়ে কথা বলতে গিয়ে মালাইকা আরোরা বলেছিলেন—“এগুলো বিরক্তিকর। তবে আমি এখন এগুলোকে মজা হিসেবেই নিই। আমি আর আরহান (মালাইকার পুত্র) এসব নিয়ে ভালোই হাসাহাসি করি। এসব পরিকল্পনা করে হয় না। যদি হওয়ার থাকে, তাহলে হবেই। এই মুহূর্তে আমার জীবনে যা কিছু ঘটছে, তা উপভোগ করেই ভীষণ খুশি।”

জীবনে পরিপূর্ণ হতে কোনো পুরুষের প্রয়োজন নেই বলে মত মালাইকার

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। এরপর আর বিয়ে করেননি মালাইকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১৯ বছরের ছোট ‘প্রেমিককে’ নিয়ে চর্চায় মালাইকা

প্রকাশিত সময় : ০৯:৩৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬