সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয়ের পাশাপাশি ফিটনেস ও নিজের স্বাস্থ্যের প্রতিও বেশ সচেতন এই তারকা। ব্যস্ত শুটিং, ভ্রমণ আর কাজের চাপের মধ্যেও কীভাবে নিজেকে ফিট ও প্রাণবন্ত রাখেন, সম্প্রতি সেই রহস্যই জানিয়েছেন তিনি।

রাশমিকার মতে, ফিটনেস মানে শুধু শরীরের গড়ন ঠিক রাখা নয়। বরং প্রতিদিনের কাজ সামলানোর মতো শক্তি, সতেজতা এবং ইতিবাচক মানসিকতা ধরে রাখাটাও ফিট থাকার গুরুত্বপূর্ণ অংশ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস রুটিন নিয়ে কথা বলেন অভিনেত্রী। সেখানে তিনি জানান, নিজেকে ফিট রাখতে নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং ও ফাংশনাল ওয়ার্কআউট করেন। পাশাপাশি স্বাস্থ্যকর ও ভারসাম্যপূর্ণ খাবার খাওয়ার চেষ্টা করেন। শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রামকেও সমান গুরুত্ব দেন তিনি।

রাশমিকা বলেন, সময় বের করে তিনি স্ট্রেংথ ট্রেনিং ও ফাংশনাল ওয়ার্কআউট করেন। খাবারের ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখেন এবং পর্যাপ্ত ঘুম ও রিকভারি নিশ্চিত করেন।

তবে রাশমিকার কাছে ফিট থাকার বিষয়টি কেবল বাহ্যিক সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়। তার ভাষায়, ভালো দেখানোর পাশাপাশি প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার জন্য শরীর ও মনকে প্রস্তুত রাখাই আসল ফিটনেস।

ছবি: সংগৃহীত

ফিটনেসের পাশাপাশি পোশাকের ক্ষেত্রেও রাশমিকার পছন্দে স্বাচ্ছন্দ্যই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। দৈনন্দিন জীবনে ক্রপড টি-শার্ট, আরামদায়ক কো-অর্ড সেট, জগার্স কিংবা ডেনিম—এ ধরনের পোশাকেই বেশি দেখা যায় তাকে। সঙ্গে থাকে ক্যাপ এবং খুব কম অ্যাকসেসরিজ।

বিশেষ করে বিমানবন্দরের লুকে বেশ সাদামাটা থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী। এমন পোশাকই বেছে নেন, যাতে দীর্ঘ ভ্রমণের সময় সহজে চলাফেরা করা যায় এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকে।

রাশমিকার মতে, পোশাকের আরামের সঙ্গে আত্মবিশ্বাসেরও গভীর সম্পর্ক রয়েছে। তাই ফ্যাশনের ক্ষেত্রে কেবল ট্রেন্ড অনুসরণ না করে নিজের কমফোর্টকেই বেশি গুরুত্ব দেন তিনি।

সূত্র: বলিউড হাঙ্গামা 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিজের সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা

প্রকাশিত সময় : ০৯:৫০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬