বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সন্তান দত্তক নিলেন পরীমনি?

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব পরীমনি। ব্যক্তিজীবনের নানা মুহূর্ত থেকে শুরু করে মনের কথাও ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় তাকে।

এবার সাতসকালে শিশু কোলে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করে নতুন কৌতূহলের জন্ম দিলেন এই অভিনেত্রী।
সোমবার সকালে নিজের ফেসবুকে ছবিটি পোস্ট করেন পরীমনি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান।’ এরপরই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা—তবে কি ফের একটি শিশুকে দত্তক নিয়েছেন পরীমনি?

ছবির মন্তব্যের ঘরে এক নেটিজেন জানতে চেয়েছেন, ‘ছেলে নাকি মেয়ে?’ জবাবে পরী লিখেছেন, ‘ছেলে’।

এরপর কেউ কেউ অভিনেত্রীর কাছে জানতে চান, আর কয়টি সন্তান নেবেন তিনি। এমন প্রশ্নের উত্তরে পরীমনি লিখেছেন, ‘৯৭ ইনশাআল্লাহ।’

শিশুদের প্রতি পরীমনির বিশেষ টান অবশ্য নতুন নয়। এর আগেও ব্যক্তিজীবনের বিশেষ দিনগুলো পথশিশুদের সঙ্গে কাটিয়েছেন তিনি।

এমনকি ‘মা’ সিনেমায় তার সন্তানের চরিত্রে অভিনয় করা শিশুটিকেও মাতৃস্নেহে ভরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।
প্রায় দুই বছর আগে কন্যা সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেওয়ার খবর দিয়েছিলেন পরীমনি। এবার শিশু কোলে নতুন ছবিটি প্রকাশের পর অনেকের ধারণা, মেয়ের পর এবার পুত্রসন্তান দত্তক নিয়েছেন তিনি।

যদিও নবজাতককে নিয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। এমনকি বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছেও মুখ খোলেননি পরীমনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আবারও সন্তান দত্তক নিলেন পরীমনি?

প্রকাশিত সময় : ০৪:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬