মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তুমুল বিতর্কের ঝড়ে সিডনি সুইনি

হলিউডের এই সময়ের সবচেয়ে আলোচিত অভিনেত্রী সিডনি সুইনি। বিশ্বখ্যাত এই তারকার একটি খেলার বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে সমালোচনার মুখে পড়েছেন। এতে দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন অংশ ফুটবল, বাস্কেটবল ও হকি স্টিকের মতো খেলার সরঞ্জাম দিয়ে ঢেকে  রেখেছেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ বিজ্ঞাপনচিত্রটিকে অরুচিকর বলছেন, আবার কেউ দাঁড়িয়েছেন অভিনেত্রীর পাশে।

সম্প্রতি একটি ক্রীড়া বাজি প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপনে দেখা যায় সিডনি সুইনিকে। বিজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বোঝাতে চেয়েছে, তারা রাজনীতি, তারকাদের ব্যক্তিগত জীবন কিংবা গসিপ নয়, শুধু খেলাধুলা নিয়েই কাজ করে। সেই বার্তা তুলে ধরতেই নেওয়া হয়েছে ব্যতিক্রমী এই প্রচারণার কৌশল।বিজ্ঞাপনে সিডনিকে শরীরের বিভিন্ন অংশ খেলার সরঞ্জাম দিয়ে সতর্কতার সঙ্গে আড়াল করে উপস্থাপন করা হয়েছে। প্রকাশের পরপরই এটি অনুরাগীদের নজর কাড়ে। একই সঙ্গে অভিনেত্রীর এমন উপস্থাপন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সমালোচকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিজ্ঞাপনটিকে অরুচিকর ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন। একজন সমালোচক মন্তব্য করেন, এ ধরনের উপস্থাপনার কারণেই খেলাধুলার জগতে নারীরা যথাযথ গুরুত্ব পান না। তবে সমালোচনার পাশাপাশি সিডনির পক্ষেও কথা বলেছেন অনেকে। এই বিজ্ঞাপনে সিডনি শুধু অভিনয় করেননি, প্রতিষ্ঠানটির একজন অংশীদার হিসেবেও যুক্ত হয়েছেন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর দাবি, সিডনির ব্যক্তিগত জীবন নিয়ে আগে নানা ধরনের গুঞ্জন ও বাজির বাজার তৈরি হয়েছিল, যা তাকে অস্বস্তিতে ফেলেছিল। নতুন প্রতিষ্ঠানটি শুধু খেলাধুলাকে গুরুত্ব দেয় এবং ব্যক্তিগত বিষয়কে প্রশ্রয় দেয় না। এ কারণেই সিডনি এর সঙ্গে যুক্ত হয়েছেন।

এই বিজ্ঞাপনে সিডনি শুধু অভিনয় করেননি, প্রতিষ্ঠানটির একজন অংশীদার হিসেবেও যুক্ত হয়েছেন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর দাবি, সিডনির ব্যক্তিগত জীবন নিয়ে আগে নানা ধরনের গুঞ্জন ও বাজির বাজার তৈরি হয়েছিল, যা তাকে অস্বস্তিতে ফেলেছিল। নতুন প্রতিষ্ঠানটি শুধু খেলাধুলাকে গুরুত্ব দেয় এবং ব্যক্তিগত বিষয়কে প্রশ্রয় দেয় না। এ কারণেই সিডনি এর সঙ্গে যুক্ত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তুমুল বিতর্কের ঝড়ে সিডনি সুইনি

প্রকাশিত সময় : ০৯:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬