মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু : ইসি

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হবে। এরপর ৭টি ধাপে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এসব তথ্য জানান।

নির্বাচন আয়োজনের পরিকল্পনা তুলে ধরে আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। এর প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে কয়েকটি ধাপে সম্পন্ন করবে কমিশন।’

বিদ্যমান আইনি কাঠামোর বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আইনে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বর্তমান আইন অনুযায়ীই নির্বাচন পরিচালনা করবে কমিশন।

আইন সংশোধনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আইনের নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না আসে, তবে বর্তমান ও বিদ্যমান আইনের ওপর ভিত্তি করেই কমিশন নির্বাচন পরিচালনা নিশ্চিত করবে। এতে নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠানে কোনো আইনি বা কার্যগত জটিলতা থাকবে না।’

তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নভেম্বরের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু : ইসি

প্রকাশিত সময় : ১০:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬