বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সপ্তাহে সরাসরি ৭ ফ্লাইট চলছে

মালদ্বীপ যেতে আগ্রহী বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ হলো। ভ্রমণ সহজীকরণে এখন থেকে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে সপ্তাহে সাতটি সরাসরি ফ্লাইট চলাচল করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার জানান, মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদিভিয়ান সপ্তাহে দুটি এবং ইউএস-বাংলা এয়ারলাইনস পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। ফলে বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিনই সরাসরি মালদ্বীপে যাতায়াতের সুযোগ রয়েছে।

শিউনিন রশীদ বলেন, ভালো কোনো পর্যটন গন্তব্যে পৌঁছানো সহজ হওয়া উচিত। বাংলাদেশ থেকে বর্তমানে মালদ্বীপে ভ্রমণ বেশ সুবিধাজনক।

মালদ্বীপকে শুধু বিলাসবহুল পর্যটন গন্তব্য হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশটিতে বিলাসবহুল রিসোর্টের পাশাপাশি সাফারি বোট ও স্থানীয় দ্বীপগুলোর গেস্টহাউস রয়েছে। তুলনামূলক কম খরচে এসব গেস্টহাউসে অবস্থান করে স্থানীয় মানুষের জীবনযাপন ও সংস্কৃতির কাছাকাছি থেকে দেশটি ঘুরে দেখার সুযোগ রয়েছে।

বাংলাদেশি পর্যটকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধার কথাও তুলে ধরেন হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের আগে থেকে ভিসার জন্য আবেদন করার প্রয়োজন নেই। ফলে টিকিট বুক করে সহজেই মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করা যায়।

শিউনিন রশীদ জানান, পর্যটক আগমনের দিক থেকে মালদ্বীপে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১৯তম। গত তিন বছর ধরে বাংলাদেশি বাজারে সক্রিয়ভাবে মালদ্বীপ কাজ করছে এবং দুই দেশের মানুষের যোগাযোগ ও বন্ধুত্ব বাড়াতে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এবারের এশিয়ান ট্যুরিজম ফেয়ারে মালদ্বীপের অংশগ্রহণ আরও জোরদার করতে দেশটির বেসরকারি ট্যুর অপারেটর জাহা ট্রাভেলসের সঙ্গে অংশীদারিত্বের কথাও জানান তিনি। এর মাধ্যমে বাংলাদেশি পর্যটকেরা ঢাকায় বসেই মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন বলে জানান হাইকমিশনার।

মধুচন্দ্রিমা, পারিবারিক ছুটি, অ্যাডভেঞ্চার কিংবা স্বল্প সময়ের অবকাশ—বিভিন্ন ধরনের ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটকদের মালদ্বীপে যাওয়ার আমন্ত্রণ জানান শিউনিন রশীদ। একই সঙ্গে মেলায় দেশটির প্যাভিলিয়ন পরিদর্শনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পর্যটনবিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত। এ ছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হুতিদের সঙ্গে মার্কিন কূটনীতিকদের বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে যে বার্তা

মালদ্বীপ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সপ্তাহে সরাসরি ৭ ফ্লাইট চলছে

প্রকাশিত সময় : ০৫:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬