শ্রীমঙ্গল থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোডস্থ এসএ পরিবহনের সামনে অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর জন্য মজুদ করে রাখা হয়েছে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দুলাল পালকে আটক করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেখানো মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল থেকে ৮ কার্টুন STAR সিগারেট, ১ কার্টুন LINK সিগারেট ও ১ কার্টুন Five FILTER KINGS সিগারেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সিগারেটের মোট পরিমাণ ১ লাখ শলাকা এবং আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।
এব্যাপারে শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

নিজস্ব প্রতিবেদক : 

























