শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেসির একের পর এক দুঃসংবাদ, ভাঙতে হবে হোটেল

সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জেতার মধ্য দিয়ে বোধ হয় আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির জীবনে নেমে এসেছে দুর্ভাগ্যের ঘনঘটা। কেননা গত সোমবার (২৯ নভেম্বর) এ পুরস্কার হাতে নেয়ার পর থেকে সময় ভালো যাচ্ছে না তার।

পুরস্কার পাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বমি করেন কয়েকবার। ভুগেছেন আমাশয়েও। মাঠের লড়াইও স্বাচ্ছন্দ্যে চালিয়ে যেতে পারছেন না পিএসজির এ তারকা। এ ছাড়া ব্যালন ডি’অর জেতাকে কেন্দ্র করে সমালোচনা আছেই। খবর দ্য সান, মিরর ও রিপাবলিক ওয়ার্ল্ডের।

তবে এসব ছাড়িয়ে মেসি বড় একটি দুঃসংবাদের সম্মুখীন হয়েছেন। স্পেনের কাতালোনিয়া শহরে থাকা দুই কোটি ৬০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকা) ‘মিম সিটগেস’ হোটেল ভাঙার নির্দেশ দিয়েছেন বার্সেলোনা আদালত। ৭৭ বেডরুমের হোটেলটি শহরের নিয়ম অনুযায়ী নির্মাণ হয়নি মর্মে এ নির্দেশ দেন আদালত। এ বিষয়ে মেসি এখনও কোনো মন্তব্য করেননি।

২০১৭ সালে ওই হোটেল নির্মাণ করেন সাবেক বার্সেলোনা তারকা লিওনেল মেসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেসির একের পর এক দুঃসংবাদ, ভাঙতে হবে হোটেল

প্রকাশিত সময় : ১০:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১