৩৯ বছর বয়সে এসেও এই মহাতারকার এমন পারফরম্যান্স তাক লাগিয়েছে বিশ্বকে। আসন্ন ব্যালন ডি’অর জয়েরও যোগ্য দাবিদার ধরা হচ্ছে এই আর্জেন্টাইনকে। এমন সময় আবার বোমা ফাটালেন স্প্যানিশ বিশ্বকাপ জয়ী তারকা লামিনে ইয়ামাল। তিনি বলেছেন, লিওনেল মেসিই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা এবং তিনিই একাই ম্যাচে পার্থক্য গড়ে দেন।
স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। আর্জেন্টিনার হয়ে মেসির মহাকাব্যিক বিশ্বকাপ অভিযানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘মেসির এই বয়সে এসেও এমন বিশ্বমানের পারফর্ম্যান্স করা সত্যিই অবিশ্বাস্য।’
লামিন ইয়ামাল বলেন, ‘আর্জেন্টিনার দলে ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও, দলকে ফাইনালে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লিও। কারণ প্রতিটি বড় এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনিই সব সময় ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন।
তিনি যা এবং নতুন করে তিনি যা করে দেখিয়েছেন—সব মিলিয়ে আমার কাছে তিনিই এই বিশ্বকাপের সেরা খেলোয়াড়।’
লিও-র বয়সে এসে কোনো খেলোয়াড় এই পর্যায়ে এমন পারফর্ম্যান্স করতে পারে, তা সে লিও হলেও কেউ আশা করেনি। তাই আমার কাছে সে-ই সেরা বলে যোগ করেন তিনি।

রিপোর্টারের নাম 






















