বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তিনি একটি চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এ ছাড়া প্রায় এক বছর আগে বিরুলিয়া ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। সে সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















