শিক্ষাবর্ষে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন শেষ হয়েছে গত ২৮ সেপ্টেম্বর। গত ২৭ সেপ্টেম্বর এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
যেভাবে দেখেবেন
1. ওয়েবসাইটে যান: প্রথমে একাদশ শ্রেণির ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করুন।
2. রেজাল্ট লিংকে ক্লিক করুন: হোমপেজে থাকা “Result” বা “ফলাফল” বাটনে ক্লিক করুন।
3. তথ্য প্রদান করুন: নির্দিষ্ট বক্সে আপনার Roll Number (রোল নম্বর), Board (শিক্ষা বোর্ড), Passing Year (পাসের বছর) এবং Registration Number (রেজিস্ট্রেশন নম্বর) সঠিকভাবে লিখুন।
4. ভেরিফিকেশন কোড: স্ক্রিনে প্রদর্শিত ভেরিফিকেশন কোডটি (Verification Code) পাশের বক্সে হুবহু টাইপ করুন।
5. ফলাফল দেখুন: সব তথ্য দেওয়া হলে “View Result” বাটনে ক্লিক করুন। সাথে সাথেই স্ক্রিনে আপনার মনোনীত কলেজের নাম চলে আসবে।
সাধারণত আবেদন করার সময় আপনার দেওয়া মোবাইল নম্বরে (Biometric Registered Mobile Number) স্বয়ংক্রিয়ভাবে একটি এসএমএস পাঠানো হবে, যেখানে আপনি কোন কলেজে মনোনীত হয়েছেন তা জানিয়ে দেওয়া হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

















